চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে লামিয়া (১.৫) নামের এক শিশুর মত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত দুইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী যাওয়ার পথে বিশ্বরোড মোড়ে শিশুটির মৃত্যু হয়। মৃত লামিয়া হলেন শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মো. রনির মেয়ে।
শিশুটির চাচি জলি মুঠোফোনে জানান, জ্বর, টাইফয়েড ও নিউমোনিয়া নিয়ে জেলা হাসপাতালের ইমারজেন্সিতে চিকিৎসা নিতে যান তারা। পরে ডাক্তাররা রাজশাহীতে রেফার্ড করলে অটোতে করে রাজশাহীর দিকে যাচ্ছিলাম। পথে চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড মোড় এলাকায় ভাতিজির মৃত্যু হয়। এরপরে বাড়ি চলে আসি এবং আজ সকাল ৫টার দিকে তার দাফন সম্পূর্ণ হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুস সামাদ জানান, জ্বর-ঠান্ডা ও হার্মের উপসর্গ নিয়ে গতকাল রাতে একজন ইমারজেন্সিতে চিকিৎসাসেবা নেন। পরে তাকে হাম ওয়ার্ডে পাঠানো হয় এবং উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে রেফার্ডের সিগনেচারও দেওয়া হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে রাত দুইটার দিকে কর্তব্যরত চিকিৎসক শিশু বাচ্চাটির অবস্থা কেমন আছে তা জানতে এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে হার্ম ওয়াডে গেলে জানতে পারে, শিশুটির পরিবার তাকে নিয়ে অন্যত্র চলে গেছে। এখন তারা রাজশাহী গিয়েছে নাকি বাড়িতে চলে গিয়েছে তা আমরা জানি না। এ ছাড়া বাচ্চাটি মারা গেছে নাকি বেচে আছে তাও আমাদের জানা নেই।


