× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৮:৩৮ এএম

গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি কাণ্ডে দুই পুলিশ সদস্য ক্লোজড

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৮:৩৮ এএম

এসআই মাহমুদুল হক ও কনস্টেবল মো. সেলিম। ছবি : রূপালী বাংলাদেশ

এসআই মাহমুদুল হক ও কনস্টেবল মো. সেলিম। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের পটিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার থানার ভেতরে তোলা সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

পুলিশ সদস্যরা হলেন- পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হক ও কনস্টেবল মো. সেলিম।

জানা গেছে, গত বুধবার রাতে পটিয়া পৌর সদরের কাগজীপাড়া এলাকা থেকে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. শোয়াইব-উল ইসলাম মহিম (২১) থানা হেফাজতে থাকা অবস্থায় ডিউটিরত কনস্টেবল মো. সেলিম ঘুমিয়ে থাকাকালে তাঁর সঙ্গে একটি ছবি তুলে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন।

ছবিটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

শোয়াইব-উল ইসলাম মহিম পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের বাসিন্দা আবুল বশরের ছেলে এবং ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হিসেবে পরিচিত।

গ্রেপ্তারের পরও তাঁকে পুলিশ হেফাজতে থেকে ফেসবুকে একাধিক স্ট্যাটাস ও ছবি পোস্ট করতে দেখা যায়। এক স্ট্যাটাসে তিনি লেখেন-‘আমার জন্য সবাই দোয়া করবেন। আমি পটিয়া থানায়। দেখা হবে আবারও, ফিরবো বীরের বেশে কোনো একদিন। জয় বাংলা।’

পরবর্তীতে থানা পুলিশের অফিস কক্ষে হাতকড়া পরা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন- ‘এই দিন দিন নয়, দিন আরও আছে।’

এসব ছবি ও স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনার মুখে ওই ছাত্রলীগ নেতার ফেসবুক আইডি থেকে পোস্টগুলো মুছে ফেলা হয় বলে জানা গেছে।

বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে দায়িত্বে অবহেলার অভিযোগে এসআই মাহমুদুল হক ও কনস্টেবল মো. সেলিমকে ক্লোজড করা হয়।

এদিকে ক্লোজড হওয়ার খবর পেয়ে কনস্টেবল মো. সেলিম অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

পটিয়া থানার ওসি জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!