× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ১২:২৯ এএম

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাতে জুলাই শহীদের ভাই আহত

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ১২:২৯ এএম

ছুরিকাঘাতে আহত মহিবুল হক। ছবি : সংগৃহীত

ছুরিকাঘাতে আহত মহিবুল হক। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীর ছুরিকাঘাতে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ইশমামুল হকের বড় ভাই মুহিবুল হক (২২) আহত হয়েছেন। 

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার আমিরাবাদ স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মুহিবুল হক আমিরাবাদ ইউনিয়নের দরজি পাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত নুরুল হকের ছেলে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লোহাগাড়া উপজেলা যুগ্ম সমন্বয়কারী রিদওয়ান আর রাইহান জানান, ঘটনার সময় মুহিবুল হক স্টেশন এলাকায় একা অবস্থান করছিলেন। এ সময় মিনহাজ উদ্দিন নামে উপজেলা ছাত্রলীগের এক কর্মী ছুরি নিয়ে অতর্কিত হামলা চালান। হামলাকারীর সঙ্গে আরও একজন ছিলেন। ছুরিকাঘাতের পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

স্থানীয়রা আহত মুহিবুল হককে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিমুল দত্ত বলেন, সন্ধ্যা পৌনে ৮ টার দিকে ছুরিকাঘাতে আহত এক তরুণকে হাসপাতালে আনা হয়। তার কোমরে আঘাত লেগেছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলতে আরও ২৪ ঘণ্টা সময় লাগবে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!