× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৪:৩৪ পিএম

চট্টগ্রাম-১১ আসনে গণঅধিকারের চূড়ান্ত মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার নেজাম

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৪:৩৪ পিএম

গণঅধিকার পরিষদের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ইঞ্জিনিয়ার মুহাম্মদ নেজাম। ছবি- রূপালী বাংলাদেশ

গণঅধিকার পরিষদের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ইঞ্জিনিয়ার মুহাম্মদ নেজাম। ছবি- রূপালী বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে গণঅধিকার পরিষদের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ইঞ্জিনিয়ার মুহাম্মদ নেজাম উদ্দীন আকাশ।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ঢাকার পুরানা পল্টনে গণঅধিকার পরিষদের প্রধান কার্যালয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুরের কাছ থেকে চূড়ান্ত মনোনয়নপত্র ও অঙ্গীকারনামা গ্রহণ করেন তিনি।

এদিকে ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন আকাশের চূড়ান্ত মনোনয়ন পাওয়ার খবর চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা নির্বাচনী এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ ও গণঅধিকার পরিষদের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস লক্ষ করা যায়।

গণঅধিকার পরিষদের চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন আকাশ গণঅধিকার পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কের পাশাপাশি গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সহ-সম্পাদক ও পেশাজীবী অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে তিনি বলেন, ‘গণঅধিকার পরিষদ গণমানুষের দল। এই গণঅধিকার পরিষদের প্রধান ভিপি নুরসহ প্রতিটি নেতাকর্মী স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে জড়িত ছিলেন। গণঅধিকার পরিষদ এখন সারাদেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। জনসাধারণের কল্যাণে কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘গণঅধিকার পরিষদে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ঠাঁই নাই। চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনের মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের বর্তমান কর্মকাণ্ড অনুযায়ী গণঅধিকার পরিষদকেই বেছে নেবে বলে আমি আশাবাদী।’

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন গ্রহণ করছেন ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন।

Link copied!