× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ১২:০৬ পিএম

ভূজপুর স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে জামাল-মুনসুর

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ১২:০৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ভিত্তিক ভূজপুর স্টুডেন্টস ফোরামের ২০২৫-২৬ সেশনের কাউন্সিল সম্প্রতি সম্পন্ন হয়েছে। নির্বাচনের মাধ্যমে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মুহাম্মদ জামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মুনসুর আলম।

ফোরামের বিদায়ী সভাপতি উসমান আল মাহাদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ মিসবাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি হাসান শামসুদ্দিন, হেঁয়াকো বনানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা মো. বখতিয়ার উদ্দিন, সাবেক সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি আহমেদ হানিফ এবং সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম মাহমুদ।

ভূজপুর অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এই ফোরাম শিক্ষা, সামাজিক উন্নয়ন ও আঞ্চলিক সংহতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

রূপালী বাংলাদেশ

Link copied!