চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কাশেম জুট মিলের পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মো. আবু তাহের (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তাহের মিরসরাই উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তা পারাপারের সময় ঢাকামুখী কাভার্ডভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।
কুমিরা হাইওয়ে থানার ওসি মো. জসিম জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন