নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে আনোয়ারায় মিছিল ও গণসংযোগ করেছে বিএনপি। প্রচারের প্রথম দিনে, ‘নিজাম ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’ এই স্লোগানকে সামনে রেখে সারাদিন কর্মসূচি পালিত হয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৮টার দিকে আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে ১০ নম্বর হাইলধর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সেন্টার কমিটির উদ্যোগে মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক এখলাছ উদ্দিন, থানা বিএনপির সদস্য বজলুল করিম, ইউনিয়ন বিএনপির সদস্য ফোরকান উদ্দিন, মোহাম্মদ পিয়ারু, মোহাম্মদ মোজাম্মেল, হাজী আবুল মালেক, মোহাম্মদ আবুল কালাম।
এ ছাড়া থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আশরাফ, সদস্য মোহাম্মদ জয়নাল, উপজেলা ছাত্রদলের সাবেক আইনবিষয়ক সম্পাদক বখতিয়ার মাহমুদসহ অন্যান্য ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিলটি ৭ নম্বর ওয়ার্ডের ছৈয়দ বাড়ি এলাকা থেকে শুরু হয়ে হাইলধর মাদ্রাসা, হাইলধর পোস্ট অফিস ও বশিরুজ্জামান উচ্চ বিদ্যালয় প্রদক্ষিণ করে পুনরায় ছৈয়দ বাড়ি মোড়ে শেষ হয়।
শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন