× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৫:২৯ পিএম

চট্টগ্রাম বন্দরে চলমান কর্মবিরতি শনিবার পর্যন্ত স্থগিত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৫:২৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম বন্দরে চলমান কর্মবিরতি শনিবার পর্যন্ত স্থগিত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শনিবারের মধ্যে দাবির কোনো সমাধান না হলে রোববার থেকে পুনরায় কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম বন্দর ভবনে নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহীম খোকন ও হুমায়ুন কবির।

ইব্রাহীম খোকন বলেন, ‘গত ছয় দিন ধরে চট্টগ্রাম বন্দর কার্যত অচল অবস্থায় রয়েছে। এই পরিস্থিতি নিরসনে এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। আজকের বৈঠকে নৌউপদেষ্টা জানান, নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) কোনো বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার বিষয়ে তিনি এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন না। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করে দ্রুত আন্দোলনকারীদের জানানো হবে বলে আশ্বাস দেন তিনি।’

তিনি আরও বলেন, ‘আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক ব্যবস্থা প্রত্যাহার ও তাদের পূর্বের অবস্থানে পুনর্বহাল করার দাবি জানানো হয়েছে। নৌউপদেষ্টা এ বিষয়ে আশ্বস্ত করেছেন এবং ভবিষ্যতে আন্দোলনকারী কর্মচারীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।’

হুমায়ুন কবির বলেন, ‘ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে আলোচনায় যে দাবিগুলো তুলে ধরা হয়েছিল, সেগুলোই বৈঠকে উপদেষ্টার সামনে উপস্থাপন করা হয়েছে। আমাদের দাবির বিষয়ে তিনি ইতিবাচক আশ্বাস দিয়েছেন। সামনে রমজান মাস ও বন্দরের স্বাভাবিক কার্যক্রম বিবেচনায় রেখে শনিবার পর্যন্ত কর্মবিরতি স্থগিত রাখা হয়েছে। এর মধ্যে কোনো সমাধান না এলে রোববার থেকে আবারও কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম বন্দরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন নৌপরিবহন উপদেষ্টা।

Link copied!