× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১০:২১ পিএম

রমজানকে ঘিরে আনোয়ারায় মোবাইল কোর্ট, জরিমানা

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১০:২১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারার বটতলী বাজারের রুস্তমহাট এলাকায় আসন্ন পবিত্র রমজান মাসকে ঘিরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।

অভিযানকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যে নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম আদায়, মূল্যতালিকা সংরক্ষণ না করা এবং ফুটপাতে অবৈধভাবে দোকান সম্প্রসারণ করে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৯টি মামলায় ৯ জনকে মোট ৫২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষায় আনোয়ারা থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Link copied!