চট্টগ্রাম মহানগর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী-যুবলীগের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কোতোয়ালী থানাধীন রিয়াজউদ্দিন বাজারের রাইফেল ক্লাব এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন— মো. তুষার, আব্দুল্লাহ আল নোমান, মো. রাকিব, ইব্রাহীম হোসেন বাবু, মো. শরীফ হোসেন মুন্না, সৈয়দ হামিদ মিয়াজী, মো. মাসুদুর রহমান ও মো. রিয়াজ হোসেন।
পুলিশ জানায়, শুক্রবার সকালে রাইফেল ক্লাব এলাকায় হঠাৎ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের আট সদস্যকে আটক করে। আটক ব্যক্তিরা সবাই আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ঝটিকা মিছিলের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আটজনকে আটক করেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন