অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষ নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে চট্টগ্রাম ওয়াইআরসি গার্লস।
রোববার (৮ মার্চ) নগরীর সিআরবি ও কাজীর দেউড়ি এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করে সংগঠনটির ফিমেল বাইকাররা।
মানবিক কার্যক্রম শেষে কাজীর দেউড়িতে ইফতার ও কেক কাটার মধ্য দিয়ে নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়। আয়োজনটিকে বন্ধুত্ব, সহমর্মিতা ও নারী শক্তির প্রকাশ হিসেবে উল্লেখ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াইআরসির (Yamaha Riders Club Chattogram) প্রধান তানভীর হাসান বিপ্লব, আর.এস.এম নাজিম উদ্দীন, ইঞ্জিনিয়ার সজীব সারোয়ার, সিনিয়র টেরিটোরি ম্যানেজার শাহরিয়ার আহমেদ, ইয়ামাহা টেরিটোরি অফিসার সাদমান মজুমদার এবং ফিমেল রাইডার সিংচিং মারমা ইতি।
অনুষ্ঠানে উপস্থিত অনেকেই মনে করেন, চট্টগ্রামের ফিমেল বাইকারদের এই উদ্যোগ মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ফলে ২০২৬ সালের নারী দিবস তাদের জন্য হয়ে উঠেছে আরও তাৎপর্যপূর্ণ ও স্মরণীয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন