× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০১:৩১ এএম

চট্টগ্রামে এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি-জুস-কেক দিল মহানগর এনসিপি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০১:৩১ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

তীব্র তাপদাহে এসএসসি পরীক্ষার্থী ও পথচারীদের স্বস্তি দিতে বিশুদ্ধ পানি, জুস ও কেক বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের জামালখান এলাকায় ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ কার্যক্রম পরিচালনা করা হয়।  সেখানে পরীক্ষার্থী, অভিভাবক, রিকশাচালক, পথচারী ও শ্রমজীবী মানুষের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ আয়োজনের উদ্যোগ নেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয়।

রিদুয়ান হৃদয় বলেন, তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থী ও অভিভাবকদের কিছুটা স্বস্তি দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।  এতে কোমলমতি শিক্ষার্থীদের মনে ইতিবাচক প্রভাব পড়ে।  সামনে পরীক্ষাগুলোতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের মহানগর পর্যায়ের সংগঠক সাকিব মিয়াজী, ইম্মি হাসান সজিবসহ অন্যরা।

এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।

রূপালী বাংলাদেশ

Link copied!