× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মে ২, ২০২৬, ০২:৫৮ পিএম

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে চলন্ত ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মে ২, ২০২৬, ০২:৫৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন দিক থেকে চলন্ত আরেকটি ট্রাক ধাক্কা দিলে হেলপার (চালকের সহকারী) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শনিবার (২ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুর এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. রবিউল হোসেন (৫০)। তিনি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মির্জাপুর গ্রামের মৃত নেহাল উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরে মহাসড়কের রায়পুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল।

এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগামী একটি পেঁয়াজবোঝাই ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকের সহকারী ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় ট্রাকের চালকও আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি শরিফুজ্জামান বলেন, ভোরে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে আসা আরেকটি ট্রাক ধাক্কা দিলে হেলপার ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!