× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২০, ২০২৬, ১১:৩১ এএম

ওমানে প্রাণ হারানো চার প্রবাসী ভাইয়ের মরদেহ রাঙ্গুনিয়ায়, শোকে স্তব্ধ পুরো এলাকা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২০, ২০২৬, ১১:৩১ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ওমানে মর্মান্তিকভাবে নিহত চার প্রবাসী ভাইয়ের মরদেহ অবশেষে নিজ বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পৌঁছেছে। বুধবার (২০ মে) ভোরের দিকে দুটি ফ্রিজার অ্যাম্বুলেন্সে করে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের লালানগর এলাকায় তাদের বাড়িতে মরদেহ আনা হয়।

মরদেহ পৌঁছানোর পর থেকেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজনদের কান্না আর স্থানীয় মানুষের ভিড়ে পুরো পরিবেশ হয়ে ওঠে ভারী ও আবেগঘন। সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ শেষবারের মতো তাদের দেখতে বাড়িতে ভিড় করেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, স্থানীয় গাউছিয়া কমিটির সহযোগিতায় মরদেহ গোসলের ব্যবস্থা করা হয়েছে। পরে বেলা ১১টায় হোসনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে চার ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজায় ইমামতি করবেন তাদের জীবিত একমাত্র ভাই।

উল্লেখ্য, ওমানের দক্ষিণ আল বাতিনাহ অঞ্চলের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর চার ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। দেশে মরদেহ পৌঁছানোর পর পুরো এলাকায় গভীর শোক বিরাজ করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!