× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাঁশখালী (চট্রগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২, ২০২৬, ০২:১১ এএম

বাঁশখালীতে মদ-অটোরিকশাসহ দুজন গ্রেপ্তার

বাঁশখালী (চট্রগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২, ২০২৬, ০২:১১ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে ১০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিকশাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১ জুন) বিকেল ৪টা ২৫ মিনিটে বাঁশখালী থানার অধীন ৫ নম্বর কালীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম পালেগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম (বিপিএম)-এর নির্দেশনায় এবং বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হকের তত্ত্বাবধানে রামদাশ মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিরস্ত্র) মো. সুমন কবির মৃধা সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় ছমদ ফকির জামে মসজিদের পশ্চিম পাশে সলেয়ার বাপের পোল থেকে বাহারছড়াগামী সড়কে চেকপোস্ট স্থাপন করে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করা হয়। এ সময় অটোরিকশা থেকে ১০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. ইব্রাহীম (৪৫), পিতা মৃত শামসুল আলম এবং মো. কাজল ওরফে কাজল ড্রাইভার (৪২), পিতা মৃত আকতার আহমদ। তাদের উভয়ের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে।

এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অটোরিকশা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Link copied!