ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি ইমরান গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০২:০৬ পিএম
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় আলোচিত সন্ত্রাসী গ্রুপের হাতে র‍্যাব সদস্য হত্যার ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

র‍্যাব সূত্রে জানা গেছে, মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযুক্ত মো. ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জঙ্গল সলিমপুরে সংঘটিত ওই আলোচিত হত্যাকাণ্ডের মামলার আসামি।

র‍্যাব-৭ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।