ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পরিচালিত মোবাইল কোর্টে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- মো. রেজাউল করিম রেজা (৫৯)। তার বাবার নাম মৃত জবেদ আলী বিশ্বাস।
জানা গেছে, গতকাল রামচন্দ্রপুর গ্রামের নিজ বসতঘরের বারান্দায় চৌকির ওপর অবস্থানকালে তাকে আটক করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
তবে কোন অভিযোগে দণ্ড দেওয়া হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

