× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৫:১৮ পিএম

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ইসকাফসহ গ্রেপ্তার ২, প্রাইভেটকার জব্দ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৫:১৮ পিএম

ইসকাফসহ আটককৃতরা। ছবি : রূপালী বাংলাদেশ

ইসকাফসহ আটককৃতরা। ছবি : রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে ৮৪০ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইসকাফ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। একই সঙ্গে একটি প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ৭ টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের জগন্নাথপুর বাজারপাড়া মসজিদের সামনে থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- রাজবাড়ী জেলার লক্ষীকোল গ্রামের মৃত জব্বার সরদারের ছেলে মো. সাইদুল সরদার (৩৯) এবং একই জেলার বিনোদপুর গ্রামের কেয়াম উদ্দিন মল্লিকের ছেলে মো. শহীদুল ইসলাম (৩৫)।

গোয়েন্দা পুলিশ জানায়, নিয়মিত চেকপোস্ট ডিউটির সময় একটি প্রাইভেটকারকে সন্দেহ হলে সেটি থামানোর সংকেত দেওয়া হয়। তবে গাড়ির চালক সংকেত অমান্য করে ডিবির অভিযানিক টিমের ভাড়ায় ডিউটিরত একটি মাইক্রোবাসে সজোরে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। পরে ফোর্সের সহায়তায় প্রাইভেটকারটি আটক করা হয়।

প্রায়ভেটকারটি তল্লাশি চালিয়ে ৮৪০ বোতল নেশাজাতীয় কথিত মাদকদ্রব্য ‘ইসকাফ’ উদ্ধার করা হয়, 

পুলিশ আরও জানায়, মাদকদ্রব্যগুলোর আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ২০ হাজার টাকা। এ ছাড়া একটি প্রিমিও (Premio) রেড-ওয়াইন রঙের প্রাইভেটকার (আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা), একটি বাটন মোবাইল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জামাল আল নাসের জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Link copied!