× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৯:২৭ পিএম

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত, ৩ আহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৯:২৭ পিএম

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা সদরে পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগায় আক্কাস আলী (৪০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গড়াই টিপা ইউনিয়নের খাড়াগুদা নামক স্থানে এই ঘটনা ঘটে। 

নিহত আক্কাস আলী ঝিনাইদহ জেলার সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা মাঠপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় জীবননগর উপজেলার শিয়ালমারি পশু হাট থেকে পাওয়ার টিলারে গরু বোঝা করে বাড়ি ফেরার পথে খাড়াগুদা লিয়াকত আলীর বাড়ির সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে টিলার খাদে উল্টে যায়।

এ সময় গরু ব্যবসায়ী আক্কাস আলী নিহত হন এবং ৩ জন গুরুতর আহত হন। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

দর্শনা থানার ওসি (তদন্ত) সুলতান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Link copied!