× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০৯:৩৩ এএম

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০৯:৩৩ এএম

মাহফুজ রানা। ছবি: রূপালী বাংলাদেশ

মাহফুজ রানা। ছবি: রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রামনগর সড়কে ইঞ্জিনচালিত অবৈধ যান আলমসাধু ও ব্যাটারিচালিত পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে আলমসাধু চালক মাহফুজ রানা (২২) নিহত হয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে ভালাইপুর-রামনগর সড়কের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহফুজ রানা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালিয়াবকরি রুদ্রপুর গ্রামের পশ্চিমপাড়ার হযরত আলীর ছেলে।

ঘটনাস্থলে থাকা উদ্ধারকারী ইমদাদুল হক বলেন, আমরা কাজ শেষে বাড়ি ফিরছিলাম। এ সময় ভালাইপুর-রামনগর সড়কের মাঝামাঝি স্থানে দুর্ঘটনাটি ঘটে।

জানতে পেরেছি, পাখিভ্যানের লাইটের আলো আলমসাধুচালকের চোখে পড়লে তিনি নিয়ন্ত্রণ হারান। এতে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পাখিভ্যানচালক সামান্য আহত হলেও গুরুতর আহত অবস্থায় মাহফুজ রানাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিম উজ জামান বলেন, মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় মাহফুজ রানাকে জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবীর বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তথ্য আমার জানা নেই।

রূপালী বাংলাদেশ

Link copied!