× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৬:৩৩ পিএম

পাওনা টাকা নিয়ে বাগবিতণ্ডার জেরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৬:৩৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পাওনা টাকা নিয়ে তর্কবিতর্কের জেরে কক্সবাজারের কুতুবদিয়ায় ঘরে ঢুকে তপসী দাস (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছেন আপন চাচাতো ভাই। এ সময় ঘাতক কালীচরণ দাস পালিয়ে যাওয়ার সময় বড়ঘোপ লঞ্চ ঘাট থেকে জনতার সহযোগিতায় তাকে আটক করে পুলিশ।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা আলী আকবর ডেইল ইউনিয়নের কুমিরার ছড়া জেলে পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তপসী দাস (৪২) একই এলাকার প্রবাদ দাসের স্ত্রী। আটক কালীচরণ দাস একই এলাকার শুক্কুর দাসের ছেলে এবং নিহত তপসী দাসের চাচাতো ভাই। 

স্থানীয় ইউপির চেয়ারম্যান আকতার কামাল সিকদার বলেন, বৃহস্পতিবার সকাল ১১টায় নিজ ঘরে কাজ করছিলেন গৃহবধূ তপসী দাস (৪২)। এ সময় হঠাৎ তার চাচাতো ভাই কালীচরণ দাস তার ঘরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তপসী দাসকে এলোপাথাড়ি কোপাতে থাকে। তপসীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে কালীচরণ পালিয়ে যান। পরে বড়ঘোপ লঞ্চ ঘাট থেকে জনতার সহযোগিতায় তাকে আটক করে পুলিশ।  

কুতুবদিয়া থানার ওসি মাহবুবুল হক বলেন, তপসী দাস (৪২)-কে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক কালীচরণকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটির জেরে এ হত্যা। পরে, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!