× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৪:৫০ পিএম

রামুতে অস্ত্র ও গুলিসহ তরুণী আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৪:৫০ পিএম

রামুতে বিপুল পরিমাণ  অস্ত্র ও গুলি উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

রামুতে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

কক্সবাজারের রামুতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ জেসমিন সুলতানা রিয়া (২০) নামে এক তরুণীকে আটক করা হয়েছে।

​বুধবার (৭ জানুয়ারি) ভোরে রামু থানাধীন গর্জনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের থোয়াইংগাকাটা সামারঘোনা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। 

বাংলাদেশ সেনাবাহিনী, রামু থানা পুলিশ ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে নুরুল আহম্মদের মেয়ে জেসমিন সুলতানা রিয়ার বসতঘরে এই তল্লাশি চালায়।

​অভিযান শেষে সকাল সাড়ে ৭টায় উদ্ধার করা হয়: একটি দেশীয় তৈরি এলজি, ​২টি পুরাতন জংধরা পিস্তল, ৬টি বড় চাইনিজ রাইফেলের গুলি, ​৪৯টি ছোট পিস্তলের গুলি, ৪টি শর্টগানের ব্যবহৃত কার্তুজের খোসা, ১টি বড় বন্দুকের বাটের অংশ বিশেষ, ২টি লম্বা ধারালো দা, ১টি খেলনা পিস্তল, ২টি বাটন মোবাইল ও ১টি কাটার।

​রামু থানার ওসি মনিরুল ইসলাম বলেন, আটক রিয়ার কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র ডাকাত নুরুল আবছার প্রকাশ ল্যাং আবছার ও ডাকাত রহিমের। আটক রিয়া দীর্ঘদিন ধরে এই ডাকাত দলের সব ধরনের অপকর্মের সহযোগী হিসেবে কাজ করে আসছিলেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পলাতক আসামি ডাকাত ল্যাং আবছার ও ডাকাত রহিমকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আটক আসামির বিরুদ্ধে রামু থানায় সংশ্লিষ্ট আইনি মামলা প্রক্রিয়াধীন। 

রূপালী বাংলাদেশ

Link copied!