× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৫:৩৯ পিএম

কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ১৯ ডাকাত আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৫:৩৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ ও ১১টি দেশীয় অস্ত্রসহ ১৯ জন ডাকাতকে আটক করা হয়েছে। অভিযানে গুলিবিদ্ধ হয়ে একজন ডাকাতের মৃত্যু হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজারের কলাতলী সমুদ্র এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ফিশিং বোটে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত শুক্রবার (৯ জানুয়ারি) রাত ১১টায় সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ ‘সবুজ বাংলা’ উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে দুটি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত দিলে তারা সংকেত অমান্য করে আলো নিভিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ড জাহাজ বোট দুটিকে ধাওয়া করলে একটি বোট গতি বাড়িয়ে পালিয়ে যায়। অন্য বোটটি থেকে কোস্ট গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরা পাল্টা গুলি চালালে ডাকাত দলের সদস্য মো. আনিস (৪০) গুলিবিদ্ধ হন।

পরবর্তীতে কোস্ট গার্ডের অভিযানের দল প্রায় এক ঘণ্টা ধাওয়া শেষে বোটটি আটক করতে সক্ষম হয়। আটককৃত বোটে তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ ও ১১টি দেশীয় অস্ত্রসহ ১৯ জন ডাকাতকে আটক করা হয়। এ সময় আহত ডাকাতকে জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

পরদিন শনিবার (১০ জানুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাত ২টা ৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ ডাকাত সদস্যকে মৃত ঘোষণা করেন।

জব্দকৃত সব আলামতসহ আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Link copied!