× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০১:০৬ পিএম

জেলের জালে আটকা কচ্ছপ, সাগরে অবমুক্ত

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০১:০৬ পিএম

মা কচ্ছপ উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

মা কচ্ছপ উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

কক্সবাজারের পেকুয়ায় জেলের জালে আটকা পড়া বিপন্ন প্রজাতির একটি সামুদ্রিক মা কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ।

রোববার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে খবর পেয়ে উপজেলার সদর ইউনিয়নের জালিয়াখালী এলাকা থেকে বন বিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামানের নেতৃত্বে একটি দল কচ্ছপটি উদ্ধার করে। পরে তা বঙ্গোপসাগরের মগনামা-কুতুবদিয়া চ্যানেলে অবমুক্ত করা হয়।

স্থানীয়রা জানান, প্রায় ৪৫–৫০ কেজি ওজনের এত বিশাল কচ্ছপ তারা আগে কখনো ওই নদীতে দেখেননি।

রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান মামুন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জেলে শাহিনের বাড়ি থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মা কচ্ছপটি ডিম দেওয়ার জন্য সাগর থেকে নদীতে ঢুকেছিল এবং সেখানে পাতানো জালে আটকা পড়ে। দীর্ঘক্ষণ ডাঙায় থাকার কারণে কচ্ছপটি দুর্বল হয়ে পড়েছিল। তাই কোনো বিলম্ব না করে তা দ্রুত সাগরে অবমুক্ত করা হয়েছে। পানিতে ছাড়ার পরপরই কচ্ছপটি সাঁতার কেটে গভীর সমুদ্রে চলে গেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!