চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার নলবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চকরিয়া উপজেলার বরইতলী এলাকার বাসিন্দা নুরুল হোসেন (৪৫) ও তার ছেলে শামীম হোসেন (১২)।
চিরিংগা হাইওয়ে থানার ওসি মো. আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার রাত ৮টার দিকে নুরুল হোসেন তার ছেলে শামীমকে নিয়ে মোটরসাইকেলে করে বরইতলী থেকে চিরিংগা বাজারের উদ্দেশে রওনা দেন। পথে নলবিলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ ট্রাকটি সড়কে ছিটকে পড়ে।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
-20260221073811.webp)

