× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০২:৫১ পিএম

টেকনাফে রাখালকে অপহরণের চেষ্টা, পালাতে গিয়ে গুলিবিদ্ধ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০২:৫১ পিএম

গুলিবিদ্ধ ছৈয়দ আলমকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ছবি : রূপালী বাংলাদেশ

গুলিবিদ্ধ ছৈয়দ আলমকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ছবি : রূপালী বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি মানব পাচারকারী ও অপহরণকারী সন্ত্রাসীদের গুলিতে ছৈয়দ আলম নামের এক রাখাল গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (১১ মার্চ) দুপুরে টেকনাফের বাহারছড়া বড়ডেইল এলাকার ছৈয়দ আলমকে পাহাড়ি অপহরণকারীরা ধরে নিয়ে যেতে চাইলে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তাকে গুলি করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে টেকনাফ স্বাস্থ‍্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

এসব বিষয় নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম রূপালী বাংলাদেশকে জানান, আহত ছৈয়দ আলম গরু নিয়ে গহিন পাহাড়ে গিয়েছিল। সেখানে অপহরণকারী রোহিঙ্গা সন্ত্রাসীদের ছড়া গুলিতে সে আহত হয়।

তিনি আরও জানান, আহত ছৈয়দ আলম এখন চিকিৎসাধীন। তবে তিনি আশঙ্কামুক্ত।

ওসি জানান, পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশ অন্যান্য সংস্থার সহযোগিতায় যৌথ অভিযান অব‍্যাহত রেখেছে। পাহাড়ি সন্ত্রাসীদের ধরতে শিগগিরই একটি যৌথ অভিযানে নামবে পুলিশ।
 

রূপালী বাংলাদেশ

Link copied!