× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৭:৪১ পিএম

সেন্টমার্টিনে নৌবাহিনীর ফ্রি চিকিৎসাসেবা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৭:৪১ পিএম

সেন্টমার্টিন দ্বীপে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান নৌবাহিনীর। ছবি- সংগৃহীত

সেন্টমার্টিন দ্বীপে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান নৌবাহিনীর। ছবি- সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনী মানবিক সহায়তামূলক কার্যক্রমের অংশ হিসেবে সেন্টমার্টিন দ্বীপের দরিদ্র ও অসহায় বাসিন্দাদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নৌবাহিনী ফ্লিটের তত্ত্বাবধানে ‘বানৌজা সমুদ্র অভিযান’ জাহাজের অভিজ্ঞ চিকিৎসক দল ০৬ নম্বর সেন্টমার্টিন ইউনিয়নে অবস্থিত ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে একটি দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করে।

এই ক্যাম্পেইনে সাত শতাধিক নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সি মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। রোগ নির্ণয় ও স্বাস্থ্য পরামর্শের পাশাপাশি তাদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

নৌবাহিনীর এই উদ্যোগে স্থানীয় জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, দ্বীপবাসীর চিকিৎসা সুবিধা সীমিত হলেও এ ধরনের মেডিক্যাল ক্যাম্প তাদের জন্য বড় সহায়তা।

সেন্টমার্টিন দ্বীপসহ উপকূলীয় অঞ্চলের প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবায় বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Link copied!