× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০১:২৩ পিএম

পুলিশ হেফাজতে নারীর আত্মহত্যা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০১:২৩ পিএম

হোমনা থানা। ছবি : রূপালী বাংলাদেশ

হোমনা থানা। ছবি : রূপালী বাংলাদেশ

কুমিল্লার হোমনা থানায় পুলিশ হেফাজতে থাকা এক নারী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে থানার নারী ও শিশু সহায়তা ডেস্কের একটি কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।

মৃত নারীর নাম হামিদা ওরফে ববিতা। তিনি হোমনা উপজেলার ঘনিয়ারচর গ্রামের খলিল মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, ববিতা বুধবার (১৭ ডিসেম্বর) সকালে তার সতিনের ১১ বছরের ছেলেকে পেটে ছুরিকাঘাত করে আহত করেন। শিশুটিকে প্রথমে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা ববিতাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ বিকেল ৫টার দিকে তাকে থানায় নিয়ে আসে। এরপর রাতে শিশুটির চাচা স্বপন মিয়া থানায় মামলা দায়ের করেন।

হোমনা থানার ওসি মোরশেদুল ইসলাম চৌধুরী জানান, ববিতা নারী ও শিশু সহায়তা ডেস্কে থাকার সময় বাথরুমে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করেছে। মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!