× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ১১:১১ এএম

চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে অন্তঃসত্ত্বা নিহত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ১১:১১ এএম

নিহত অন্তঃসত্ত্বা নারী ফাহিমা আক্তার। ছবি :  সংগৃহীত

নিহত অন্তঃসত্ত্বা নারী ফাহিমা আক্তার। ছবি : সংগৃহীত

কুমিল্লার বুড়িচংয়ে ঘরের সামনে ময়লা ফেলা নিয়ে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে চার মাসের অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (১১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে বুড়িচং পৌরসভার জগৎপুর নাগরবাড়ী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ফাহিমা আক্তার (২৫) জাহাঙ্গীর আলমের মেয়ে এবং দেবিদ্বার উপজেলার ছুটনা গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী। তিনি দুই কন্যাসন্তানের জননী এবং চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এক সপ্তাহ আগে তিনি বাবার বাড়িতে বেড়াতে আসেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে ঘরের সামনে শিশুদের ব্যবহৃত একটি প্যাম্পাস ফেলা নিয়ে ফাহিমা আক্তারের সঙ্গে তার চাচাতো ভাই সবুজ ও সাঈদের কথাকাটাকাটি হয়। এ ঘটনার কিছু সময় পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সবুজ, সাঈদসহ শিউলি আক্তার, কবির হোসেন, তাসলিমা, তানিয়া আক্তার, প্রবাসী কুদ্দুসের স্ত্রী পারভীন, রানা ও উর্মি ধারালো অস্ত্র নিয়ে ঘরে ঢুকে তার ওপর হামলা চালায়।

হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে ফাহিমাকে গুরুতর আহত করে। তার চিৎকারে চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন ও ভগনিপতি শাহজালাল এগিয়ে এলে তাদেরও কুপিয়ে আহত করা হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফাহিমা আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান জানান, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!