× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ১০:২০ এএম

সম্পত্তি দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ আহত ৪

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ১০:২০ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার জাড্ডা গ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ এপ্রিল) পূর্বপরিকল্পিত এ হামলায় একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

আহতরা হলেন- জাড্ডা গ্রামের হাবিবউল্লাহ ভূইয়ার ছেলে শহীদুল্লাহ ভূইয়া (৪৮), তার স্ত্রী লিপি আক্তার (৪০), তাদের ছেলে সুলেমান ভূইয়া (২৭) এবং সোহেল ভূইয়ার স্ত্রী মাহমুদা আক্তার (২০)।

এ ঘটনায় আহত সুলেমান ভূইয়া বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে বাঙ্গরা বাজার থানায় একটি মামলা দায়ের করেছেন। শনিবার রাতে বাঙ্গরা বাজার থানা পুলিশ জাহাঙ্গীর আলম ভূইয়া নামে এক আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।

জানা যায়, মুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়নের জাড্ডা গ্রামের (ফকির বাড়ি) শহীদুল্লাহ ভূইয়ার মালিকানাধীন ৫৩ শতক নাল জমি নিয়ে প্রতিবেশী জাহাঙ্গীর আলম ভূইয়া ও তার সহযোগীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

মামলার বাদী জানান, শুক্রবার সকালে জাহাঙ্গীর আলম, রুবেল ভূইয়া, সফিক ভূইয়াসহ ৭-৮ জন দেশীয় অস্ত্র নিয়ে ওই জমি দখলের উদ্দেশ্যে ট্রাক্টর দিয়ে জোরপূর্বক চাষ করার চেষ্টা করেন। এ সময় তিনি ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে প্রতিপক্ষ তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় লিপি আক্তার, শহীদুল্লাহ ও সুলেমান ভূইয়াসহ চারজন গুরুতর আহত হন। এছাড়া হামলাকারীরা বাড়ির নারীদের শ্লীলতাহানির চেষ্টাও করে বলে অভিযোগ করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

বাঙ্গরা বাজার থানার ওসি আবদুল কাদের খান বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!