× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ১০:০৮ পিএম

চার স্তরের নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে জাতীয় স্মৃতিসৌধ

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ১০:০৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

আগামী ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

রেজাউল করিম মল্লিক বলেন, ‘যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, তাদের স্মরণে আগামী ১৬ ডিসেম্বরের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করণীয়, আমরা সব ব্যবস্থাই নিয়েছি। আমাদের চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আমিনবাজার থেকে শুরু করে স্মৃতিসৌধ পর্যন্ত ট্রাফিক ব্যবস্থাপনাসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা আগেও জানিয়েছি, চার হাজারের অধিক ফোর্স মোতায়েন করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এই ফোর্স সার্বিকভাবে নিয়োজিত থাকবে।’

তিনি আরও বলেন, ‘আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, ১৩ ডিসেম্বর থেকেই এখানে সাদা পোশাকে ফোর্স মোতায়েন করা হয়েছে। দিবসের কার্যক্রম সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত এবং জনগণ যতক্ষণ এখানে অবস্থান করবেন, ততক্ষণ শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমাদের ফোর্স মাঠে থাকবে।’

এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ট্রাফিক কর্মকর্তা ও ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমানসহ স্মৃতিসৌধের ইনচার্জ মো. আনোয়ার খান আনু।

Link copied!