× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৪:৫২ পিএম

ধর্ষণ মামলায় হাকিমপুর প্রাণিসম্পদ কর্মকর্তা কারাগারে

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৪:৫২ পিএম

ধর্ষণ মামলায় কারাগারে হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শফিউল ইসলাম। ছবি : সংগৃহীত

ধর্ষণ মামলায় কারাগারে হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শফিউল ইসলাম। ছবি : সংগৃহীত

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় এক নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শফিউল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার (৩ এপ্রিল) রাত ৮টার দিকে হিলি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হাকিমপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী ওই উপজেলার বাসিন্দা। তিনি দুই সন্তানের জননী এবং পেশায় গরুর খামারি। অভিযোগ অনুযায়ী, বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন ড. শফিউল ইসলাম।

শুক্রবার রাতে ভুক্তভোগী নারী নারী ও শিশু নির্যাতন দমন আইনে হাকিমপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে অভিযুক্তকে আটক করে থানায় নেওয়া হয়।

এদিকে, অভিযোগের পরপরই ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযুক্ত ড. শফিউল ইসলামের দাবি, অভিযোগকারী নারীর সঙ্গে তার পূর্বে বিয়ে হয়েছিল। বিয়ের পর তাদের সংসার মাত্র ২৯ দিন স্থায়ী হয় এবং চলতি বছরের জানুয়ারি মাসে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তিনি আরও দাবি করেন, ওই নারীর সঙ্গে তার কোনো শারীরিক সম্পর্ক হয়নি।

এ বিষয়ে ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম. নিয়ামত উল্লাহ বলেন, মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!