× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ১০:৩৫ পিএম

দিনাজপুরে বাস চাপায় গৃহবধূর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ১০:৩৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

দিনাজপুরের ফুলবাড়ীতে বাসের নিচে চাপা পড়ে আনোয়ারা বেগম (৩০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার পাঁচ বছর বয়সি ছেলে আব্দুল্লাহ আহত হয়।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ফুলবাড়ী পৌর শহরের ঢাকামোড় (শাপলা চত্বর) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা বেগম দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চিলাপাড়া গ্রামের মাজেদুল হকের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ওসি আব্দুল লতিফ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে মাজেদুল হক তার স্ত্রী আনোয়ারা বেগম ও তাদের ছেলে আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে ফুলবাড়ীর উদ্দেশে রওনা হন। পথিমধ্যে ফুলবাড়ী ঢাকামোড়ে দিনাজপুর-ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বগুড়াগামী টিউলিপ পরিবহন নামে একটি বাসের (ঢাকা মেট্রো-জ ১১-১০৪৩) সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী গৃহবধূ আনোয়ারা বেগম ছিটকে বাসের চাকার নিচে পড়েন। এ সময় বাসটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ছেলে আব্দুল্লাহসহ ওই গৃহবধূ আহত হন। তার স্বামীসহ স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ আনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্বামী মাজেদুল প্রাণে বেঁচে গেলেও তাদের ছেলে আব্দুল্লাহর পায়ে আঘাত লাগে। আহত শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফুলবাড়ী থানার ওসি আব্দুল লতিফ বলেন, ঘাতক বাসটি আটক করে থানায় আনা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী ঘটনার পরপরই পালিয়ে যায়। মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!