ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. লিটন মোল্যা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে তিনি জানান, আজকের পর থেকে তিনি বিএনপির রাজনীতি করবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বল্লভদী ইউনিয়ন বিএনপি নেতা পান্নু মিয়া, খায়ের মাতুব্বর, যুবদল নেতা আইয়ুব আলী, মো. জসিম মোল্যা, মাসুদ মোল্ল্যাসহ সালথায় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বল্লভদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. লিটন মোল্যা। তিনি বলেন, ‘আমি কোনো প্রকার চাপ বা ভয় ছাড়াই স্বেচ্ছায় ও সজ্ঞানে আমার পদ থেকে পদত্যাগ করলাম।’
তিনি আরও বলেন, ‘আজ থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শ ধারণ করে ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু আপার সঙ্গে কাজ করবো।’
-20260112221429.webp)

