× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৭:১২ পিএম

কৃষক ও শ্রমিকলীগ থেকে দুই নেতার পদত্যাগ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৭:১২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ফরিদপুরের সালথা উপজেলায় আওয়ামী লীগের সহযোগি সংগঠন উপজেলা কৃষকলীগ ও শ্রমিকলীগের দুই নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) বিকালে নিজ নিজ ফেসবুক আইডি থেকে তারা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা হলেন- সালথা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ আমিন খন্দকার ও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু।

পদত্যাগ করা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আমিন খন্দকার নিজের পরিচয় দিয়ে ফেসবুকে লিখেন, এই মর্মে ঘোষণা করছি যে, কৃষকলীগের সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক এর পদ থেকে স্বেচ্ছায়, সুস্থ মস্তিষ্কে পদত্যাগ করিলাম।

এই মুহূর্ত থেকে বাংলাদেশ আওয়ামী লীগ বা তার কোনো সংগঠনের সাথে আমার কোনো সমপৃক্ততা নেই।

উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু ফেসবুকে লিখেন, আমি চৌধুরী মাহমুদ আশরাফ (টুটু), পিতা মৃত চৌধুরী আশরাফ আলী, সাং, পোস্ট, থানা: সালথা, জেলা ফরিদপুর।

এই মর্মে ঘোষণা করছি যে, জাতীয় শ্রমিকলীগের সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক এর পদ থেকে স্বেচ্ছায়, সুস্থ মস্তিষ্কে পদত্যাগ করিলাম। এই মুহূর্ত থেকে বাংলাদেশ আওয়ামী লীগ বা তার কোনো সংগঠনের সাথে আমার কোনো সমপৃক্ততা নেই।

হঠাৎ করেই এই দুই নেতার পদত্যাগে উপজেলা জুড়ে আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!