ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৭:১২ পিএম
ছবি- সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৫টায় উপজেলার ছোলনা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মারা যাওয়া নারীর নাম আনজিরা বেগম (৬৫) আলফাডাঙ্গা উপজেলার যুগিবরাট গ্রামের মৃত জিন্নাত মোল্যার স্ত্রী। তিনি ছেলে আনিচের সাথে ছোলনায় ভাড়া বাসায় বাস করতেন। 

জানা যায়, ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা কালুখালীগামী লোকাল ট্রেন ছোলনা রেলক্রসিংয়ে পৌঁছলে ওই মহিলা ট্রেনে কাটা পড়েন। এতে তার দেহ থেকে মাথা ও ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ‘রেলওয়ে পুলিশ আইনগত বিষয়টি দেখবেন।’