× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৯:৪০ এএম

ফরিদপুরে বিএনপির ৩ নেতাকে বহিষ্কার

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৯:৪০ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফরিদপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বোয়ালমারী উপজেলা বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ফরিদপুর জেলা বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন- বোয়ালমারী উপজেলা বিএনপির সহসভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু এবং উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি বিশ্বজিৎ রাজবংশী।

জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযোগ যাচাই-বাছাইয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, বহিষ্কারাদেশ ৬ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বহিষ্কৃত ব্যক্তিদের সঙ্গে বিএনপির কোনো পর্যায়ের নেতাকর্মীদের রাজনৈতিক যোগাযোগ না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

জানা গেছে, ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের নির্বাচনি কার্যক্রমে অসহযোগিতা করার অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, তারা দলীয় প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে কাজ না করে ভিন্ন অবস্থান নিয়েছেন। বহিষ্কৃতদের একজন শামসুদ্দিন মিয়া ঝুনু ওই আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি নির্বাচনি মাঠে সক্রিয় ছিলেন না।

বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে সংগঠন কঠোর অবস্থানে রয়েছে। যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় সাংগঠনিক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের সিদ্ধান্ত বাস্তবায়নে সবাইকে নির্দেশনা মানার আহ্বান জানাই।’

Link copied!