ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফরিদপুরে সেনা অভিযানে বিদেশি পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০১:১২ এএম
যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ উদ্ধারকৃত গোলাবারুদ। ছবি : সংগৃহীত

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে চারটি বিদেশি পিস্তলসহ বিপুল গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কানাইপুর আখ সেন্টার এলাকায় এই অভিযান চালানো হয়। 

অভিযানে একটি পুকুর থেকে চারটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, সাতটি ম্যাগাজিন, দুটি সিঙ্গেল ব্যারেল শুটার গান, পিস্তলের ১৬ রাউন্ড গুলি, দুটি কার্তুজ এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানায়, উদ্ধার হওয়া অবৈধ অস্ত্রগুলোর সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। 

একই সঙ্গে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।