× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১০:৪০ এএম

শামা ওবায়েদের পক্ষে ভোট চাইলেন স্বামী শোভন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১০:৪০ এএম

শামা ওবায়েদের পক্ষে ভোট চাইলেন স্বামী শোভন। ছবি : রূপালী বাংলাদেশ

শামা ওবায়েদের পক্ষে ভোট চাইলেন স্বামী শোভন। ছবি : রূপালী বাংলাদেশ

ফরিদপুরের সালথা উপজেলায় বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেছেন স্বামী জিএমএর সহসভাপতি শোভন ইসলাম।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের রংরায়েরকান্দি এলাকায় বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে সমর্থন চান।

শোভন ইসলাম বলেন, সালথা-নগরকান্দার মানুষের সঙ্গে শামা ওবায়েদের সম্পর্ক গভীর ও আন্তরিক। এই এলাকার মানুষের সুখ-দুঃখে তিনি সব সময় পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। সালথাকে কখনো ভুলে যাওয়ার সুযোগ তার নেই।

তিনি আরও বলেন, ২০২৬ সাল দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। চলমান রাজনৈতিক পরিবর্তনের এই মুহূর্তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যেকোনো ষড়যন্ত্র মোকাবিলার একমাত্র উপায় হলো সংঘবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব আরও শক্তিশালী হবে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, মতভেদ বা ভুল বোঝাবুঝি থাকলেও এখন সময় ঐক্যের। দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। শামা ওবায়েদ কখনো মানুষে মানুষে ভেদাভেদ করেন না। তাকে একটি সুযোগ দিলে তিনি কাউকে নিরাশ করবেন না।

নিজেকে এলাকার জামাতা হিসেবে পরিচয় দিয়ে শোভন ইসলাম বলেন, বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি—আপনারা সবাই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শামা ওবায়েদকে বিজয়ী করুন।

উঠান বৈঠকে সোনাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আবুল বাসারের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, মনির মোল্লা, কেন্দ্রীয় ওলামা দলের দপ্তর সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, বিএনপি নেতা সরোয়ার হোসেন ও মিজানুর রহমান খান। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!