× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ১২:৪৮ পিএম

সালিশের মধ্যেই মাকে পেটাল সন্তানরা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ১২:৪৮ পিএম

আহত নারী হাসপাতালে ভর্তি। ছবি : রূপালী বাংলাদেশ

আহত নারী হাসপাতালে ভর্তি। ছবি : রূপালী বাংলাদেশ

ফরিদপুরের সালথায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সালিশ বৈঠকের মধ্যেই মনোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধ সৎ মাকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে সন্তানদের বিরুদ্ধে। হামলার পর গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রোববার (১২ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের কাঠালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় হামলা ঠেকাতে গিয়ে মনোয়ারার আপন ছেলেও আহত হয়েছেন।

আহতরা হলেন- মনোয়ারা বেগম (৬০), তিনি কাঠালবাড়িয়া গ্রামের সিদ্দিকুর রহমানের স্ত্রী। তার ছেলে আব্দুর রাজ্জাক (২৯)।

আহত মনোয়ারার পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক সম্পত্তি ও বসতভিটা নিয়ে মনোয়ারা বেগমের সঙ্গে তার সৎ ছেলে হিরু মাতুব্বর (৩৫), রিপন মাতুব্বর (৪৩) ও ফিরোজ মাতুব্বরের (৪০) বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার সৎ সন্তানরা মনোয়ারাকে অকথ্য ভাষায় গালাগাল করেন।

পরদিন রোববার রাতে বিষয়টি সালিশের মাধ্যমে মীমাংসার জন্য উদ্যোগ নেন স্থানীয় ব্যক্তিরা। পরে গ্রামবাসীর উপস্থিতিতে সালিশ বসে। কিন্তু সালিশের একপর্যায়ে মনোয়ারাকে পিটিয়ে গুরুতর আহত করে তার সৎ ছেলে হিরু, রিপন ও ফিরোজ। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। 

এ সময় মাকে রক্ষা করতে গেলে তার ছেলে আব্দুর রাজ্জাকও আহত হন। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পর থেকে হামলাকারিরা পলাতক।

সোমবার (১৩ এপ্রিল) সকালে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল-নগরকান্দা) মো. মাহমুদুল হাসান বলেন, হামলার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আহত ওই নারী হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে তার পরিবারকে থানায় একটি এজাহার দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!