× UCB Sticker Card
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ১১:৪৩ এএম

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ১১:৪৩ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ফরিদপুরের সালথা উপজেলার বালিয়া গট্টি গ্রামে পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়া গ্রামের বিএনপি সমর্থক জাহিদ মাতুব্বরের পক্ষের লোকজনের সঙ্গে একই এলাকার নুরু মাতুব্বরের সমর্থকদের দীর্ঘদিনের বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত।

উল্লেখ্য, নুরু মাতুব্বর পূর্বে সালথা উপজেলা আওয়ামী লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করলেও বর্তমানে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

সংঘর্ষের সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারিতে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন।

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪ থেকে ৫টি বাড়িতে ভাঙচুর চালানো হয়। এ ছাড়া জাহিদ মাতুব্বরের সমর্থক আরিফ মাতুব্বরের খড়ের গাদায় অগ্নিসংযোগ করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

সংঘর্ষের খবর পেয়ে সালথা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এ ঘটনায় এলাকায় এখওেনা উত্তেজনা বিরাজ করছে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!