× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ১২:২৭ পিএম

শীতবস্ত্র পেয়ে সোনাগাজীর মানুষের মুখে হাসি

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ১২:২৭ পিএম

শীতবস্ত্র পেয়ে খুশি দুস্থ ও অসহায় মানুষ। ছবি : রূপালী বাংলাদেশ

শীতবস্ত্র পেয়ে খুশি দুস্থ ও অসহায় মানুষ। ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন ব্যক্তিগত উদ্যোগে মতিগঞ্জ ইউনিয়নের দুস্থ এবং অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

শনিবার (১০ জানুয়ারি) সকালে আমিন উদ্দিনের বাড়িতে আয়োজিত এই কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নারী, বৃদ্ধ ও দিনমজুরদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

শীতবস্ত্র পেয়ে সাইফুল ইসলাম বলেন, গত কয়েকদিন যে পরিমাণ শীত পড়েছে খুব কষ্ট হচ্ছিল। ঠিক এ সময় চেয়ারম্যানের দেওয়া কম্বল আমাদের কিছুটা হলেও শীত লাঘব হবে।

মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন বলেন, শীত মৌসুমে সবচেয়ে বেশি কষ্টে থাকে খেটে খাওয়া মানুষ। তাদের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের উদ্দেশ্য। 

তিনি বলেন, মানুষের জন্য কাজ করাই তার রাজনৈতিক ও সামাজিক দায়িত্বের অংশ।

এ সময় ইউনিয়ন উপজেলা শ্রমিক দলের সভাপতি নুরুল হুদা, ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য ওমর ফারুক, যুবদল নেতা কবির আহমদ, শহিদুল ইসলামসহ (ফারুক মিয়াজী) স্থানীয় ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।  

এ সময় শীতার্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শীতবস্ত্র পেয়ে অনেকের মুখে ফুটে উঠেছে স্বস্তির হাসি।

রূপালী বাংলাদেশ

Link copied!