× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০২:৫৪ পিএম

ফেনীর ৩টি আসনে অবৈধ অস্ত্র শঙ্কা, নির্বাচন উদ্বেগজনক

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০২:৫৪ পিএম

ফেনীতে প্রতীক বরাদ্দ। ছবি : রূপালী বাংলাদেশ

ফেনীতে প্রতীক বরাদ্দ। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ফেনীতেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হক; বিএনপি, জামায়াতে ইসলামী, এবি পার্টি ও ইসলামী আন্দোলনসহ অন্যান্য প্রার্থীর হাতে বরাদ্দকৃত প্রতীক তুলে দেন।

প্রার্থীরা সাংবাদিকদের জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ৪ আগস্টের পর থেকে ফেনীর তিনটি আসনে থাকা অবৈধ অস্ত্রগুলো এখনো উদ্ধার করা হয়নি। ফলে নির্বাচনের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে শঙ্কা তৈরি হয়েছে।

তারা আরও বলেন, প্রশাসন তৎপর হলে অবৈধ অস্ত্র দ্রুত উদ্ধার করা সম্ভব হবে। এতে ভোটাররা উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে।

প্রার্থীরা আশঙ্কা প্রকাশ করেন, যদি নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে, তবে নির্বাচনে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, যা গণঅভ্যুত্থান ও স্বৈরাচারী মনোভাবের ইতিহাসকে ক্ষুণ্ন  করতে পারে।

প্রার্থীরা আশা প্রকাশ করেন, আগামী সরকার গঠনের জন্য জনগণ তাদের যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে ঐক্যবদ্ধ থাকবেন। এতে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হবে এবং জুলাই গণঅভ্যুত্থানের উদ্দেশ্য সাফল্য পাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!