ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফুটবল খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৮:১৭ এএম
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।ছবি : রূপালী বাংলাদেশ

ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নে বিদ্যুতায়িত হয়ে সাঈদ হোসেন নুর (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে খেলার মাঠে এ ঘটনা ঘটে।

সাঈদ হোসেন নুর মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের হেকিম ডাক্তার বাড়ির ব্যবসায়ী নাছির উদ্দীনের ছেলে।

স্থানীয় ও এলাকাবাসী জানান, বাড়ির পাশে মাঠে ফুটবল খেলার গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. ইকবাল হোসেন জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই নুরের মৃত্যু হয়।