× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ১০:২৭ পিএম

বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি বাসেত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ১০:২৭ পিএম

জামায়াতে যোগ দিলেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত। ছবি : বাসেতের ফেসবুক আইডি থেকে নেওয়া

জামায়াতে যোগ দিলেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত। ছবি : বাসেতের ফেসবুক আইডি থেকে নেওয়া

বিএনপির গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত পদত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। পোস্টটিতে তিনি তিনটি ছবি শেয়ার করেছেন।

বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেতের ফেসবুক পোস্টটি নিচে তুলে ধরা হলো—

আমি বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত। দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি বিএনপির গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি।

আজ আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমি বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি।

দীর্ঘ আত্মসমালোচনা, উপলব্ধি ও চিন্তার পর আমি ইসলামী আদর্শে জীবন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি এবং সেই আদর্শকে বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর মহানগরের নায়েবে আমির, গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব হোসেন আলী এবং মহানগর সহকারী সেক্রেটারি আফজাল হোসেন ভাইয়ের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।

আমি বিশ্বাস করি, ইসলামী জীবনব্যবস্থা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সর্বোত্তম পথ।

রাজনৈতিক জীবনে আমার অনেক ভুল-ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি এবং দোয়া কামনা করছি, যেন আল্লাহ আমাকে সত্য ও ন্যায়ের পথে অবিচল রাখেন। আল্লাহুম্মা আমিন।

Link copied!