× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৬:৪১ পিএম

বারির নতুন মহাপরিচালক হলেন আতাউর রহমান

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৬:৪১ পিএম

ড. মুহাম্মদ আতাউর রহমান।

ড. মুহাম্মদ আতাউর রহমান।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ড. মুহাম্মদ আতাউর রহমানকে। কৃষি মন্ত্রণালয়ের জারিকৃত অধ্যাদেশ অনুযায়ী তিনি বারির মহাপরিচালক হিসেবে রুটিন দায়িত্ব পালন করবেন।

এর আগে তিনি বারির পরিচালক (গবেষণা) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বারির সম্পাদক ও প্রটোকল অফিসার মো. হাসান হাফিজুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ড. মুহাম্মদ আতাউর রহমান ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এরপর তিনি নিয়মিতভাবে বারির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি জাপানের কিউসু বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া, তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে যোগদানের জন্য নেপাল, ভারত, ভূটান, জাপান, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও মালেশিয়া ভ্রমণ করেছেন।

ড. মুহাম্মদ আতাউর রহমান দেশি-বিদেশী বিভিন্ন বৈজ্ঞানিক জার্নালে নিয়মিত বৈজ্ঞানিক প্রবন্ধ লিখছেন। তিনি ১৯৬৭ সালে দিনাজপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

Link copied!