গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে গোখাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা চত্বরে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা জাহিদ হাসান, বিএডিসি কর্মকর্তা রফিকুল ইসলাম ও আইসিটি কর্মকর্তা ইমাম মেহেদীসহ উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় ১০২ জন খামারিদের মাঝে গোখাদ্য বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে সুবিধাভোগীদের মাঝে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।


