× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৪:৪৩ পিএম

নির্বাচনে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সেনা সদস্যদের তৎপরতা জোরদার

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৪:৪৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে গাজীপুরের কাপাসিয়ায় বিভিন্ন এলাকায় সেনা ক্যাম্পের সদস্যদের তৎপরতা জোরদার হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় কাপাসিয়া হরিমঞ্জুরী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে নির্বাচনের অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। তারা বাসস্ট্যান্ড ঘুরে শীতলক্ষ্যা সেতুর উপর দিয়ে তরগাঁও মেডিকেল মোড় হয়ে বিভিন্ন ইউনিয়ন ও হাট-বাজার প্রদক্ষিণ করেন।

একটি সূত্র জানায়, সেনা সদস্যদের এই তৎপরতা নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে, যাতে ভোট গ্রহণের সময় কোনো ধরনের আইনশৃঙ্খলার অবনতি না ঘটে। এছাড়া সেনা সদস্যের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং টহলের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। প্রত্যন্ত এলাকায়, যেখানে গাড়ি যেতে পারে না, সেখানে মোটরসাইকেল ব্যবহার করে টহল কার্যক্রম পরিচালনা করা হবে।

কাপাসিয়ার সুশীল সমাজ ও সাধারণ মানুষ সেনা সদস্যদের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন।

Link copied!