× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৩:৪৭ পিএম

বাড়িতে হামলা চালিয়ে টাকা-স্বর্ণালংকার লুট, আহত ৩

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৩:৪৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দ এলাকায় শফিকুলের বসত বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে।

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে উপজেলা ঠেঙ্গারবান্দ এলাকায় জাহাঙ্গীরসহ ৮ থেকে ১০ জন যুবক দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে শফিকুল নামে এক মৎস্য ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

এ সময় বাধা দিতে গেলে শফিকুল, তার স্ত্রী মাকসুদা ও মা সুফিয়া মোট তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় তাদের ঘরে থাকা নগদ ৩০ লাখ টাকা এবং ১০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় তারা।

তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে, জাহাঙ্গীর ও তার বাহিনী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দীন জানান, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!