× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৭:৩১ পিএম

গাজীপুরে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৭:৩১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাজীপুর মহানগরীর বাসন থানার ভিটিপাড়া এলাকায় এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা ধারণা করছেন, অটোরিকশা ছিনতাইয়ের পর তাকে হত্যা করা হতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে বাসন থানাধীন ভিটিপাড়া এলাকা থেকে অটোরিকশা চালক ওসমান গামী (৪০) এর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাসন থানার ওসি মো. হারুন অর রশিদ।

নিহত ওসমান গামী শেরপুর জেলার নকলা থানার বানেশ্বরদী এলাকার চান মিয়ারের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর গাছা থানার খাইলকুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। এ ঘটনায় নিহতের স্ত্রী নিউজি বেগম বাদী হয়ে বাসন থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে অজ্ঞাতনামা মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করে মরদেহটি ওই এলাকায় ফেলে রেখে গেছে।

পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এদিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Link copied!